বাংলাদেশের পোস্ট সামলাবেন মিতুল মারমা

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১২:২৯ এএম

অভিজ্ঞ আনিসুর রহমান জিকো নন। তরুণ মেহেদী হাসান শ্রাবণও নন। কুয়েতের জাবের আল আহমাদ স্টেডিয়ামে কিছুক্ষণের মধ্যে শুরু হতে যাওয়া বিশ্বকাপ ও এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে শক্তিশালী ফিলিস্তানের আক্রমণ সামলাবেন মিতুল মারমা। কোচ হাভিয়ের কাবরেরা একাদশ সাজিয়েছেন শেখ রাসেল ক্রীড়া চক্রের গোলকিপারকে বাংলাদেশ দলের তেকাঠির দায়িত্ব দিয়ে। 

রাঙ্কিংএ ৮৬ ধাপ এগিয়ে থাকা প্রতিপক্ষকে রুখতে স্বাভাবিকভাবেই রক্ষণভাগ শক্তিশালী করার কথা কাবরেরার। তবে তিনি নেতিবাচক পথে না হেঁটে একাদশ ৪-৩-৩ ফরম্যাটে সাজিয়েছেন। 

সেন্টার ব্যাক হিসেবে তপু বর্মণের সঙ্গে তিনি খেলবেন চোট থেকে ফেরা লেফটব্যাক সাদউদ্দিনকে। রক্ষণের বাঁদিক সামলাবেন ঈশা ফয়সাল। আর ডানদিকের আক্রমণ রুখবেন বিশ্বনাথ ঘোষ। 

মাঝমাঠে অধিনায়ক জামাল ভূঁইয়ার দুই পাশে মোহাম্মদ হৃদয় ও জুনিয়র সোহেল রান থাকবেন। দলে জেনুইন নাম্বার ৯ না থাকায় দুই উইঙ্গার রাকিব হোসেন ও ফয়সাল আহমেদ ফাহিমকেই নিতে হবে আক্রমণের দায়িত্ব। তাদের আক্রমণে সহায়তা দিবেন মজিবর রহমান জনি।

ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাট সাড়ে ১২টায়।

বাংলাদেশ একাদশ: মিতুল মারমা (জিকে), তপু বর্মণ, সাদউদ্দিন, বিশ্বনাথ ঘোষ, ঈশা ফয়সাল, জামাল ভূঁইয়া (অধিনায়ক), সোহেল রানা, মোহাম্মদ হৃদয়, মজিবর রহমান জনি, ফয়সাল আহমেদ ফাহিম, রাকিব হোসেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত