কালীগঞ্জে কাভার্ডভ্যানের ধাক্কায় আলমসাধুচালক নিহত

আপডেট : ২২ মার্চ ২০২৪, ০৬:৫৯ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে কাভার্ডভ্যানর ধাক্কায় রেজাউল ইসলাম (৩০) নামের এক আলমসাধুচালক নিহত হয়েছেন। আজ শুক্রবার সকালে ঝিনাইদহ-যশার মহাসড়কর মাবারকগঞ্জ সুগারমিলর সামন এ দুর্ঘটনা ঘটে। নিহত রজাউল ইসলাম ঝিনাইদহ সদর উপজলার ভুটিয়ারগাতি গ্রামে বাসিন্দা।

স্থানীয়রা জানায়, সকাল যশোর শহর থেকে আলমসাধুযোগে মুরগি নিয়ে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন রেজাউল। পথে ঘটনাস্থলে পৌঁছলে একটি কাভার্ডভ্যানের সাথে আলমসাধুর ধাক্কা লাগে। এতে রেজাউল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. অবু আজিফ এ তথ্য নিশ্চিত করে জানান, খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত