পরিচ্ছন্নতা কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার বিভিন্ন স্থানে ১০০টি ডাস্টবিন বিতরণ করেছে পৌর কর্তৃপক্ষ।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) দুপুরে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্ত্বরে এসব ডাস্টবিন বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কালীগঞ্জ পৌর প্রশাসক এটিএম কামরুল ইসলাম।
পৌর নির্বাহী কর্মকর্তা শ্যামল কুমার দত্তের উপস্থাপনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীর মাষ্টার, পৌরসভার টিকাদানকারী সুপারভাইজার মীর মোশারফ হোসেন, হিসাবরক্ষক দুলাল মোড়ল, উচ্চমান সহকারী রিয়াদ হাসান, বাজার পরিদর্শক শিপলু চন্দ্র দাস, কনর্জাভেন্সি পরিদর্শক সারোয়ার ওসমান, সাবেক কাউন্সিলর রুহুল আমিন মোল্লা, সাবেক গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সাংগঠনিক সম্পাদক পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক সাংবাদিক পনির খন্দকার, স্বেচ্ছাসেবকদলের সাবেক সাধারণ সম্পাদক শওকত আকবর, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আসাদ মিয়া, যুবদল নেতা মকবুল হোসেন ও মহিলাদল নেত্রী চামেলী বেগম।