জোড়া শিকারে আসর শুরু করলেন চেন্নাইয়ের মুজ-আর্ট

আপডেট : ২২ মার্চ ২০২৪, ১০:০৯ পিএম

ফাফ ডু প্লেসি ও বিরাট কোহলির অসাধারণ জুটিতে চেন্নাইয়ের ওপর ছড়ি ঘোড়াচ্ছিল বেঙ্গালুরু। পঞ্চম ওভারে মুজ-আর্ট এলেন বোলিংয়ে। চার বলে তুলে নিলেন দুই উইকেট। চেন্নাই থেকে আনন্দের ঢেউ এসে পড়ে সীমানা পেরিয়ে বাংলাদেশে।

ঘরের মাঠ চিপকের কন্ডিশন বিবেচনায় ফিজের কাটার কাজে লাগানোর পরিকল্পনা থেকেই ২ কোটি রুপিতে তাকে দলে নেয় চেন্নাই। আর ফিজেরও সুযোগ হয় প্রথম ম্যাচেই একাদশে থাকার।https://twitter.com/i/status/1771198034392621344

সে সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করলেন প্রথম ওভারেই ৩৫ করা ডু প্লেসি ও ০ রানে রজম পাতিদারকে ফেরানোর মধ্য দিয়ে। প্রথম ওভারে মোস্তাফিজ দেন ৪ রান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত