জনবল নিচ্ছে কৃষি গবেষণা কাউন্সিল

  • ছয়টি শূন্য পদে ০৯ জনকে নিয়োগ দেওয়া হবে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলে

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৯:২৫ এএম

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল। প্রতিষ্ঠানটিতে ছয়টি শূন্য পদে ০৯ জনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৫ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠান: বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল

পদসংখ্যা: ৬টি

জনবল নিয়োগ: ৯ জন।

১. পদের নাম: প্রোগ্রামার

পদসংখ্যা: ০১টি

বেতন: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিকাল অ্যান্ড ইলেকট্রোনিক্স ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে দ্বিতীয় শ্রেণি বা সমমানের সিজিপিএসহ ০৪ (চার) বছর মেয়াদি স্নাতক বা সমমানের ডিগ্রি।

২. পদের নাম: যানবাহন পরিদর্শক

পদসংখ্যা: ০১টি

বেতন: ১৬,০০০-৩৮,৬৪০ টাকা (গ্রেড-১০)

শিক্ষাগত যোগ্যতা:  অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে ৪ বছরের ডিপ্লোমা

৩. পদের নাম: প্রধান সহকারী

পদসংখ্যা: ০৩টি

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি

অভিজ্ঞতা: উচ্চমান সহকারী বা সহকারী পদে ৩ বছরের অভিজ্ঞতা।

৪. পদের নাম: ওয়ার্ড প্রসেসিং সহকারী

পদসংখ্যা: ০১টি

বেতন: ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড-১১)

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি।

অভিজ্ঞতা: ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর পদে ২ বছরের অভিজ্ঞতা

৫. পদের নাম: পিএ/সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর

পদসংখ্যা: ০১টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি

৬. পদের নাম: অডিটর

পদসংখ্যা: ০২টি

বেতন: ১১,০০০-২৬,৫৯০ টাকা (গ্রেড-১৩)

শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক বা সমমানের ডিগ্রি

কর্মস্থল: ফার্মগেট, ঢাকা

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

আবেদন ফি: ১ নং পদের জন্য ৫০০ টাকা, ২,৩ ও ৪ নং পদের জন্য ৫ ও ৬ নং পদের জন্য ২০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক  করুন।

আবেদনের শেষ সময়: ২৫ এপ্রিল ২০২৪

×
সর্বশেষ সর্বাধিক পঠিত