হাতে পিৎজা, কারিনার চোখ আর কোনো দিকেই সরছে না। একই অবস্থা কৃতিরও। একটা দুটো নয়, একসঙ্গে ৭টি পিৎজার টুকরো খেয়ে ফেললেন কারিনা কাপুর। ডায়েট ভুলে এত খান তিনি! কৃতি অবশ্য মাত্র ৪ টুকরা খেলেন। এসব দেখে হয়ত অনেকেই অবাক হবেন। বোঝাই গেল বেশ খোশ মেজাজেই রয়েছেন তারা। ব্যাকগ্রাউন্ডে তখন চলছে ‘চোলি কে পিছে কেয়া হ্যায়’ গান।
দৃশ্যটি ‘ক্রু’ সিনেমার শ্যুটিং সেটের। যদিও শ্যুটিং তখন শেষ। সেসময় সেটে চলছিল পিৎজা পার্টি। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২৯ মার্চ, আর সে কারনেই সেটের এক ঝলক পোস্ট করেছেন প্রযোজক রিয়া কাপুর। কারিনা অবশ্য এই মুহূর্তে ছুটি কাটাতে গিয়েছেন তানজানিয়াতে। এই সিনেমার অন্যতম সদস্য টাবুকে অবশ্য এই ভিডিওতে দেখা যায় নি।
পিৎজা পার্টির ভিডিও পোস্ট করে রিয়া লিখেছেন, ‘আর ওরা বলে নায়িকারা খায় না! কী কারিনা কাপুর খান ও কৃতি স্যানন (ট্য়াগ করে)। টাবু (ট্যাগ করে তোমাকে মিস করেছি। আগামী শুক্রবারই সিনেমা হলে আসছে।’
প্রসঙ্গত, রাজেশ কৃষ্ণন পরিচালিত ‘ক্রু’ প্রযোজনা করছেন একতা কাপুর, রিয়া, অনিল কাপুর এবং দিগ্বিজয় পুরোহিত। টাবু, কারিনা, কৃতি ছাড়াও এতে রয়েছেন দিলজিৎ দোসাঞ্জ, কপিল শর্মা, রাজেশ শর্মা এবং বাংলার শাশ্বত চট্টোপাধ্যায়।
