মহাখালীর গোডাউন বস্তির আগুন নিয়ন্ত্রণে

আপডেট : ২৪ মার্চ ২০২৪, ০৫:৪৯ পিএম

রাজধানীর মহাখালী টিঅ্যান্ডটি মাঠের পাশে গোডাউন বস্তিতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ রবিবার বিকেল ৫টা ৩৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগে বিকেল ৪টা ৫ মিনিটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ডিউটি অফিসার লিমা খানম সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, টিঅ্যান্ডটি মাঠের পাশে গোডাউন বস্তিতে বিকেল ৪টা ৫মিনিটে আগুন লাগে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষনিক আগুনের সূত্রপাত সম্পর্কে কোনো তথ্য জানাতে পারেনি ফায়ার সার্ভিস। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

এর আগে দুপুরে মুন্সীগঞ্জের একটি বোর্ড কারখানায় আগুনের খবর জানিয়েছে ফায়ার সার্ভিস। সেখানে তাদের ১০টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত