মেঘনায় ট্রলারডুবি: একে একে মিলল নিখোঁজ ৯ জনেরই মরদেহ

আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১১:২৫ এএম

ভৈরবে মেঘনা নদীতে বাল্কহেডের ধাক্কায় ট্রলারডুবির ঘটনায় নিহত পুলিশ কনস্টেবল সোহেলের শিশুপুত্র রাইসুলের মরদেহ মিলেছে। এনিয়ে নিখোঁজ হওয়া ৯ জনেরই মরদেহ উদ্ধার করা হলো।

আজ সোমবার (২৫ মার্চ) সকালে সৈয়দ নজরুল ইসলাম সেতুর কাছেই ভেসে ওঠে শিশুটির মরদেহ।

এর আগে, ভৈরব মাছের আড়ৎ এলাকা থেকে উদ্ধার করা হয় ভৈরব হাইওয়ে থানার পুলিশ কনস্টেবল সোহেল রানা ও বেলেন দের মরদেহ। সকাল থেকেই তাদের সন্ধানে অনুসন্ধান চালায় ডুবুরিদল।

গতকাল রবিবার পর্যন্ত ছয়জনের মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস। আর আজ তিনজনের মরদেহ মেলায় উদ্ধার কাজ সমাপ্ত ঘোষণা করে বিআইডব্লিউটিএর উদ্ধারকারী দল প্রত্যয়।

উল্লেখ্য, গত শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় বাল্কহেডের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী ওই ট্রলারটি। দুর্ঘটনার জন্য ধাক্কা দেওয়া বাল্কহেডের ইঞ্জিন মিস্ত্রিসহ দুজনের বিরুদ্ধে মামলা করেছেন নিহত পুলিশ কনস্টেবল সোহেল রানার বাবা।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত