আজ ২৬ মার্চ। বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস। আজ সকলে বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার রাষ্ট্রীয় বাসভবন গণভবনে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস ২০২৪ উপলক্ষে স্মারক ডাকটিকিট, উদ্বোধনী খাম ও সিলমোহর অবমুক্ত করেন।
এর আগে, প্রধানমন্ত্রী মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে সাভারে জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
আজ মঙ্গলবার (২৬ মার্চ) প্রথম প্রহরে ভোর ৫টা ৫৬ মিনিটে স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এসময় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং ঢাকা সফররত ভুটানের রাজা জিগমে খেসার নামগেল ওয়াংচুকও বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।
পরে প্রধানমন্ত্রী ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
