দোল মানেই উৎসব। আর রঙের উৎসবে বন্ধুরা সঙ্গে না থাকলে হয়। আর সেই বন্ধুদের সঙ্গে বিশেষ দিনে খুনসুটি হবে, এটাই স্বাভাবিক।
মিমি চক্রবর্তী ও অংকুশের মধ্যে নায়িক-নায়িকার বাইরেও বেশ ভালো বন্ধুত্ব। সেই খাতিরেই মাঝে মধ্যে হাতাহাতি কিংবা মারামারি করতে দেখা যায় তাদেরকে। আর সদ্য অনুষ্ঠিত হওয়া হলির দিনে অঙ্কুশ কে মাটিতে শুইয়ে মারলেন মিমি! মিমি অঙ্কুশের সঙ্গে যা করলেন, তাতে হতভম্ব অভিনেতা নিজেই।
দোলের দিন দিব্যি মজা করছিলেন তারা। কিন্তু, হঠাৎ করেই হয়তো মিমিকে রং দিয়ে দেন অঙ্কুশ। তার বদলা নিতেই অঙ্কুশকে শুধু শুইয়ে রং মাখালেন না তিনি। বরং কয়েক ঘা দিলেন। সঙ্গে পুরো আবিরের থালা গায়ে ঢেলে দিলেন। ঘটনায় অঙ্কুশ ভাব এমন করলেন যেন তিনি কিছুই জানেন না।
তবে, এই ভিডিও শেয়ার করে মিমি লিখেছেন যে তারা ভায়োলেন্স একেবারেই পছন্দ করেন না। কিন্তু, অঙ্কুশের সঙ্গে এসব হতেই পারে। বলেই, জ্বিভ কেটেছেন মিমি।
কার সঙ্গে প্রেম করছেন দিতিপ্রিয়া?