জামালপুর রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মের পাশে ছেঁড়া তারে বিদ্যুতায়িত হয়ে নাজমুল হুদা (২৭) নামের এক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে। বুধবার (২৭মার্চ) সকালে রেলওয়ে স্টেশন টিকেট কাউন্টার সংলগ্ন হাবিবুর রহমানের দোকানের পেছনে এ দুর্ঘটনা ঘটে। নিহত নাজমুল ময়মনসিংহ সদর উপজেলার ঢোলাদিয়া গ্রামের মো.সুরুজ আলীর ছেলে। জন্মগত ভাবেই তার একটি পা ছিল না।
স্থানীয়দের ধারনা, সকাল ১০টার দিকে নাজমুল হুদা বন্ধ করে দোকানের পেছনে প্রস্রাব করতে যান। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারের সংস্পর্শে স্টিলের তৈরি পুরো দোকানটি বিদ্যুতায়িত হয়ে থাকায় নাজমুল ওই দোকান স্পর্শ করতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। জামালপুর রেলওয়ে থানা পুলিশ মৃতদেহটি প্রথমে অজ্ঞাত হিসেবে উদ্ধার করলেও পরে ফিংগার প্রিন্টের মাধ্যমে তার পরিচয় সনাক্ত করেন।
এ প্রসঙ্গে দোকনের মালিক হাবিবুর রহমান বলেন, ‘তার লাইসেন্সকৃত বৈধ দোকানটি কয়েক বছর আগে তিনি বাপ্পী নামের একজনের কাছে মাসিক হিসেবে ভাড়া দিয়েছেন।’
জামালপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় জামালপুর রেলওয়ে থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’
অসাধু ব্যবসায়ীর তথ্য দিলে ধরিয়ে দেবে এফবিসিসিআই
বিএসএমএমইউতে কারও রাজনীতির সুযোগ নেই: ডা. নূরুল হক