উপজেলা পরিষদ নির্বাচনে জামানতের টাকা না বাড়ানোর দাবিতে মানববন্ধন

আপডেট : ২৮ মার্চ ২০২৪, ১১:০০ পিএম

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীদের জামানতের টাকা না বাড়ানোর দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদের গেটের সামনে এ মানববন্ধনের আয়োজন করে জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সাটুরিয়া উপজেলা কমিটি। 

এতে বক্তব্য রাখেন, সাটুরিয়া উপজেলা পরিষদ নির্বাচন -২০২৪ এর চেয়ারম্যান পদপ্রার্থী ও বাংলাদেশ জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. শাহজাহান আলী সাজু, বাংলাদেশ জাসদের সহযোগী সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ-বিসিএল মানিকগঞ্জ জেলা শাখার সভাপতি সোহেল হোসেন, স্থানীয় জাসদ নেতা আদারী বেপারি, মো. হাছেন, দুলাল হোসেন, শরিফুল ইসলাম, সাইদুর রহমান শুভ প্রমুখ। 

বক্তরা বলেন, আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের জামানতের টাকা ১০ হাজার থেকে বাড়িয়ে ১ লাখ টাকা, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যানের জামাতের টাকা ৫ হাজার থেকে বাড়িয়ে ৭৫ হাজার টাকা করার সিদ্ধান্ত বাতিল করতে হবে।

এ সময় বক্তরা আরও বলেন, উক্ত সিদ্ধান্ত দ্রুত বাতিল করে পূর্বের নিয়মেই নির্বাচন করতে হবে। নতুন সিদ্ধান্ত লুটেরাদের পক্ষে আর জনগণের বিপক্ষে। এই সিদ্ধান্ত দ্রুত বাতিল করে সাধারণ জনগণ যাতে নির্বাচনে উৎসাহিত হয় সেই উদ্যোগ নিতে হবে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত