চট্টগ্রাম নগরের টেক্সটাইল মোড়ে অবস্থিত একটি জুতা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।
আজ শুক্রবার দুপুরে টেক্সটাইল মোড়ের ‘রং দা ইন্টারন্যাশনাল’ নামের ওই কারখানায় আগুন লাগে বলে বায়েজিদ বোস্তামী থানার ওসি সঞ্জয় কুমার সিনহা জানান।
বায়েজিদ ফায়ার স্টেশনের কন্ট্রোল রুম থেকে ফায়ারকর্মী শিবলি সাদিক গণমাধ্যম বলেন, ছয়তলা কারখানার দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। পরে ভবনের বিভিন্ন তলায় ছড়িয়ে পড়ে। বর্তমানে বায়েজিদ ও আগ্রাবাদ ফায়ার স্টেশনের আটটি ইউনিট আগুন নেভানোর কাজ করছে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
