তরমুজ নিয়ে হবিগঞ্জে সংঘর্ষ, আহত ১৫

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৭:৫৩ পিএম

তরমুজের দর নিয়ে ক্রেতা-বিক্রেতার হাতাহাতির জের ধরে দুই পক্ষের সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। শুক্রবার (২৯ মার্চ) রাতে হবিগঞ্জ শহরে শায়েস্তানগর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে ওই বাজারে তরমুজ কিনতে যান ছইদ আলী। সেখানে তরমুজের দাম নিয়ে ছইদ আলীর সাথে বিক্রেতা রাজুর বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুজন।

এ ঘটনা দুজনের এলাকায় ছড়িয়ে পড়ে। পরে রাজুরে পক্ষে মাহমুদপুর এলাকার বাসিন্দারা এবং ছইদ আলীর পক্ষে বহুলা গ্রামের বাসিন্দারা লাঠিসোঁটা ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। 
খবর পেয়ে পরে হবিগঞ্জ থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

হবিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব এসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আহতদের মধ্যে পাঁচজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। তবে এ ঘটনায় কোনো পক্ষই মামলা করেনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত