নরসিংদীতে ৬০০ দুস্থ পেল প্রধানমন্ত্রীর ঈদ উপহার

আপডেট : ৩০ মার্চ ২০২৪, ০৮:৩৩ পিএম

নরসিংদীতে ঈদ-উল ফিতর উপলক্ষে প্রান্তিক জনগণের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ শনিবার দুপুরে বেলাব ও রায়পুরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩০০ করে ৬০০ দুস্থ অসচ্ছল পরিবারের হাতে এসব উপহার তুলে দেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আব্দুল করিমের সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নাজমুল হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সমসের জামান ভূইয়া রিটন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান খান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা প্রমুখ উপস্থিত ছিলেন।

পরে বিকালে রায়পুরা উপজেলা পরিষদ প্রাঙ্গণে ৩০০ গরিব, অসহায়, হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের হাতে এসব উপহার সামগ্রী তুলে দেন জেলা প্রশাসক ড. বদিউল আলম।

রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা রোজলিন শহীদ চৌধুরীর সভাপতিত্বে ঈদ উপহার সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তফা মনোয়ার, উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়লা কানিজ লাকি, রায়পুরা পৌর মেয়র জামাল মোল্লা, রায়পুরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শফিকুল ইসলাম, রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন পলাশ, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা খলিলুর রহমান, মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার যোদ্ধাহত বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলামসহ সাংবাদিক ও বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানগণ।

এ সময় জেলা প্রশাসকড. বদিউল আলম বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর এই ঈদ উপহার সামগ্রী পর্যায়ক্রমে জেলার প্রতিটি উপজেলায় অসহায়,হতদরিদ্র ও অসচ্ছল পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হবে।

প্রতি প্যাকেট ঈদ উপহার সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি মসুর ডাল, ১ কেজি চিনি,২ লিটার সয়াবিন তেল, সেমাই ২ প্যাকেট ও নুডুলস ৩ প্যাকেট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত