ব্যাংক কর্মকর্তা অপহরণ

নিজাম উদ্দিনের জন্য মুক্তিপণ দাবি

আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০৭:১৩ পিএম

সোনালী ব্যাংকের বান্দরবান রুমা উপজেলা শাখার অপহৃত ব্যবস্থাপক নিজাম উদ্দিনের মুক্তিপণ হিসেবে তার পরিবারের কাছে ১৫ লাখ টাকা দাবি করা হয়েছে। বিষয়টি গণমাধ্যমকে জানিয়েছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

র‍্যাব জানিয়েছে, নিজাম উদ্দিনের স্ত্রী বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক নাজমুন নাহারের কাছে ফোন দিয়ে এই মুক্তিপণ দাবি করা হয়। সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পক্ষ থেকে এই মুক্তিপণ দাবি করেছে।

নিজামের পরিবারের সদস্যরা জানিয়েছেন, বুধবার সন্ধ্যায় নেজাম উদ্দিনের সঙ্গে তার স্ত্রীর ফোনে যোগাযোগ হয়েছে। অপহরণকারীরা তার মুক্তির জন্য ১৫ লাখ টাকা দাবি করেছে। পরে পরিবার বিষয়টি সোনালী ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছে। ব্যাংকের পক্ষ থেকে নেজামকে উদ্ধারে সব ধরনের চেষ্টা অব্যাহত থাকবে বলে ব্যাংকের পক্ষ থেকে আশ্বস্ত করা হয়েছে।

গত মঙ্গলবার ব্যাংকে হামলা ও ভাঙচুর চালানোর সময় অপহরণ করা হয় ম্যানেজার নিজাম উদ্দিনকে। তারাবিহর নামাজের সময় এ ঘটনা ঘটে। ডাকাতরা ব্যাংকের পাহারারত আনসার সদস্যদের কাছ থেকে ১৪টি অস্ত্র লুট করে।

পরদিন (বুধবার) বুধবার বান্দরবানের থানচি উপজেলায় সোনালী ব্যাংক ও কৃষি ব্যাংকের শাখায় ডাকাতির ঘটনা ঘটে। রুমা উপজেলায় সোনালী ব্যাংকের একটি শাখায় একই ধরনের ঘটনা ঘটায় কেএনএফ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত