লক্ষ্মীপুর কারাগারে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ০৩:২৮ পিএম

লক্ষ্মীপুর জেলা কারাগারে হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেলায়েত হোসেন ভূঁইয়া (৭০) নামের এক আসামির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৪ এপ্রিল) রাত ১১টার দিকে তিনি মারা যান। মৃত বেলায়েত রায়পুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের মধুপুর গ্রামের বাসিন্দা।

কারাগারের জেলার সর্বোত্তম দেওয়ান বিষয়টি নিশ্চিত করে বলেন, দীর্ঘদিন ধরে তিনি অসুস্থ ছিলেন। বৃহস্পতিবার বেশি অসুস্থ হয়ে পড়লে রাত ১১টার দিকে সদর হাসপাতালে পাঠাই। সেখানে নেওয়া হলে ডাক্তার মৃত ঘোষণা করেন। হত্যা মামলায় লক্ষ্মীপুর আদালত তাকে ১০ বছরের সাজা দেন। ২০২২ সালের ১৪ সেপ্টেম্বর তাকে কারাগারে আনা হয়।

সদর হাসপাতালের চিকিৎসক শামীম আফজাল বলেন, তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। কি কারণে মারা গেছেন তা বলতে পারছি না। মরদেহ হাসপাতালের মর্গে আছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত