লক্ষ্মীপুরে গরুর মাংসের কেজি ৬৯০ টাকা

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৪:৪১ পিএম

 লক্ষ্মীপুরে ৬৯০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি করা হচ্ছে। পৌরমেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূইয়ার উদ্যোগে এই মাংস বিক্রির আয়োজন করা হয়। আজ শনিবার সকাল ১০টায় পৌরমেয়রের বাসার সামনে অস্থায়ী দোকান বসিয়ে মাংস বিক্রি হচ্ছে।

জানা গেছে, ৬ ও ৭ এপ্রিল শবে-কদর ও ঈদ উপলক্ষে নিম্নআয়ের মানুষের কথা চিন্তা করে পৌরমেয়র এই উদ্যোগ নিয়েছেন। দুই দিন মাংস বিক্রির কার্যক্রম চলবে সকাল নয়টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

 

স্থানীয়রা জানায়, প্রাণীজ আমিষের চাহিদা পূরণে ৬৯০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রির কার্যক্রম শুরু করেন পৌরসভার মেয়র। লক্ষ্মীপুরে গরুর মাংস বিক্রি হচ্ছে ৯০০ টাকা করে। মাংস ব্যবসায়ীদের সিন্ডিকেট ভাঙতে এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ ক্রেতারা। রমজানে এমন উদ্যোগ কিছুটা হলেও স্বস্তি দেবে সাধারণ মানুষকে। তারা মনে করেন, এই উদ্যোগ অব্যাহত থাকলে ভবিষ্যতে মাংস বিক্রেতারা তাদের সিন্ডিকেট ভাঙতে বাধ্য হবে। এতে সাধারণ মানুষ উপকৃত হবে।

পৌরমেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভুঁইয়া বলেন, মাংসের মূল্য অধিক হওয়ায় অনেকেই কিনে খেতে পারে না। এজন্য ঈদ উপলক্ষে ২ দিন গরুর মাংস বিক্রির এই উদ্যোগ নিয়েছি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত