ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল বাবার

আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ০৭:৪২ পিএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মানসিক ভারসাম্যহীন ছেলের ছুরিকাঘাতে আকবর আলী ওরফে একাব্বর (৬০) নামের সাবেক এক ইউপি সদস্য (মেম্বার) নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী সাহেরা বানুও (৫৫)।  

শনিবার (৬ এপ্রিল) দুপুর ১২টার দিকে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের যতিন্দ্র নারায়ণ গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ছেলে সাজেদুল ইসলামকে (৩৫) আটক করেছে পুলিশ। 

স্থানীয়রা জানান, রান্না ঘরে ভাত না পেয়ে মা সাহেরা বেগমকে ছুরিকাঘাত করেন সাজেদুল। স্ত্রীকে বাঁচাতে এগিয়ে এলে বাবা একাব্বরকের পেটেও ছুরি চালায় ছেলে। তাদের চিৎকারে স্থানীয়রা এসে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আজ শনিবার বিকেলে আকবর আলী অরফে একাব্বর মারা যান। স্ত্রী সাহেরা বানু গুরুতর আহত অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রাণকৃষ্ণ দেবনাথ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত