বাংলাদেশকে কাঁদিয়ে আইসিসির মাসসেরা কামিন্দু

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৪:০৮ পিএম

মার্চ মাসে আইসিসির দেওয়া মাসসেরার সংক্ষিপ্ত তালিকা দেখেই অনুমান করা গিয়েছিল পুরস্কার উঠতে যাচ্ছে কামিন্দু মেন্ডিসের হাতে। হয়েছেও তাই। বাংলাদেশের বিপক্ষে সিরিজে অনবদ্য নৈপুন্য দেখিয়ে পুরষদের মাসসেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন তিনি।

মাসের শুরুতে সাদা বলে ৬৮ রান করার পর টেস্ট সিরিজে এককভাবে রাজত্ব করেন কামিন্দু। সিলেট টেস্টের দুই ইনিংসে খেলেন ১০২ ও ১৬৪ রানের ইনিংস। জোড়া সেঞ্চুরির পর চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে খেলেন অপরাজিত করেন অপরাজিত ৯২ রান। পুরুষদের বিভাগে কামিন্দুর প্রতিদ্বন্দ্বি ছিলেন নিউজিল্যান্ডের ম্যাট হেনরি ও আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ের।

অনুভুতি প্রকাশ করতে গিয়ে কামিন্দু বলেছেন, ‘আমি ভীষণ খুশি। আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের অনুপ্রেরণা হিসেবে কাজ করবে এ স্বীকৃতি। এমন পুরস্কার নিজের দল, দেশ এবং সমর্থকদের জন্য আরও বেশি করে দেওয়ার প্রেষণা হিসেবে কাজ করে।’

নারীদের বিভাগে মাসসেরা হয়েছেন ইংল্যান্ডের মায়া বুশিয়ের। নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে ২৫ বছর বয়সী এই ব্যাটার পাঁচ টি-টোয়েন্টিতে ৫৫.৭৫ গড়ে করেন ২২৩ রান। সেরার মনোনয়নে বুশিয়েরের প্রতিদ্বন্দ্বী ছিলেন ফেব্রুয়ারির সেরা নিউজিল্যান্ডের অ্যামেলিয়া কার ও চারবারের মাসসেরা অস্ট্রেলিয়ার অ্যাশলে গার্ডনার।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত