নান্দাইলে ট্রাক-সিএনজি সংঘর্ষে ২ জনের মৃত্যু

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৫:০৫ পিএম

ময়মনসিংহের নান্দাইলে সড়ক দুর্ঘটনায় সাথী আক্তার (২৫) ও ইদ্রিছ আলী (৪৮) নামে দুজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর ৬টার দিকে নান্দাইল চৌরাস্তা টু আঠারবাড়ি রাস্তার ফুলবাড়িয়া নামক স্থানে ট্রাক ও সিএনজির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, দুর্ঘটনায় সিএনজি গাড়িটির একপাশ দুমড়ে-মুচড়ে গেছে। এতে কিশোরগঞ্জ সদরের উলুহানি গ্রামের নাসির উদ্দিনের স্ত্রী সাথী আক্তার ঘটনাস্থলেই নিহত হন। আর ইদ্রিছ আলীকে গুরুতর অবস্থায় কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত ইদ্রিছ আলী কিশোরগঞ্জ জেলা সদরের সাওতাল গ্রামের মৃত ইছহাক ব্যাপারীর পুত্র।

নান্দাইল মডেল থানার ওসি মো. আব্দুল মজিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার পরপরই নান্দাইল হাইওয়ে থানা পুলিশ খবর পেয়ে নয়ন বাজারের সামনে থেকে ট্রাকটিকে আটক কর। তবে ট্রাকড্রাইভার ট্রাক রেখে পালিয়ে যান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত