গাজায় একদিনে নিহত আরও ৩৮, মৃত্যু বেড়ে ৩৩২০৭

আপডেট : ০৮ এপ্রিল ২০২৪, ০৮:৫০ পিএম

প্রায় ছয় মাস ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েল। তাদের হামলায় উপত্যকাটিতে নিহতের সংখ্যা ৩৩ হাজার ২০৭ জনে পৌঁছেছে। তাদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা ২৪ হাজারের বেশি। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (০৮ এপ্রিল) এ তথ্য জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছে। এছাড়া গত ৭ অক্টোবর থেকে হামাস ও ইসরায়েলের সংঘাত শুরু পর থেকে গাজা উপত্যকায় আহত হয়েছে ৭৫ হাজার ৯৩৩ জন।

এদিকে হামাস ও ইসরায়েলের সংঘাত এবং হামলায় বিপর্যস্ত হয়ে পড়েছে গাজার বাসিন্দাদের জীবন। খাদ্য সংকটের কারণে দেখা দিয়েছে দুর্ভিক্ষ। এছাড়া অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় আটকা পড়ে আছে। উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারছে না।

গণহত্যা ছাড়াও গত ছয় মাসে গাজায় অবর্ণনীয় তাণ্ডব চালিয়েছে ইসরায়েল। দেশটির বিমান হামলা ও স্থল অভিযানে গাজার অন্তত ৬০ শতাংশ বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। হামলা থেকে রেহাই পায়নি শিক্ষাপ্রতিষ্ঠান, মসজিদ ও হাসপাতাল। জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত