সিংড়ায় বিএনপির ঈদ উপহার পেল ৬০০ পরিবার

আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ০৭:১১ পিএম

নাটোরের সিংড়ায় ৬০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করেছে বিএনপি। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ড এলাকায় উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে এ ঈদসামগ্রী বিতরণ করা হয়।

ঈদসামগ্রী বিতরণ করেন নাটোর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, সিংড়া উপজেলা বিএনপির সদস্য সচিব ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী দাউদার মাহমুদ।

এ সময় উপস্থিত ছিলেন সিংড়া পৌর বিএনপির আহ্বায়ক অ্যাড. আলী আজগর খান, সদস্য সচিব তায়েজুল ইসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, পৌর যুবদলের আহ্বায়ক অ্যাড. নাজমুল হক, জয়নুল আবেদীন বিদ্যুৎ, ছাত্রদল নেতা মিলন হোসেন রাকিব, বাদশা আহমেদ প্রমুখ।

এ সময় দাউদার মাহমুদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর পরামর্শক্রমে ৬০০ পরিবারের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে। সুখে-দুঃখে বিএনপি সবসময়ই অসহায় মানুষের পাশে থাকে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত