জাতীয় ঈদগাহে ঈদের জামাতে অংশ নিচ্ছেন নারীরা

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ০৮:৩৬ এএম

রাজধানীর জাতীয় ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। জামাতে নারীদের উপস্থিতি ছিল নজরকাড়ার মতো। রাজধানীর বিভিন্ন এলাকা থেকে জাতীয় ঈদগাহে এসে নামাজ পড়তে পেরে উচ্ছ্বসিত নারীরাও।

বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদুল ফিতরের দুই রাকাত ওয়াজিব নামাজ পড়তে সকাল থেকে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে নারীরা ঈদগাহ ময়দানে আসতে শুরু করেন।

নামাজে অংশ নিতে পুরান ঢাকা থেকে আসা আলেয়া বেগম বলেন, মেয়েকে নিয়ে নামাজ পড়তে এসেছি। দোয়া করি সবাই যেন ভালো থাকে। দেশ যেন ভালোভাবে চলে। আল্লাহ সবার মঙ্গল করুক। সবাইকে ঈদ মুবারক।

জানা গেছে, জাতীয় ঈদগাহের জামাতে রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদ, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ নামাজ আদায় করবেন। ঈদের প্রধান জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম ও মুয়াজ্জিন ক্বারি মুহাম্মদ হাবিবুর রহমান মোকাব্বির হিসেবে দায়িত্ব পালন করবেন।

২৫ হাজার ৪০০ বর্গমিটার আয়তনের মূল প্যান্ডেলে একসঙ্গে ৩৫ হাজার মুসল্লি ঈদের জামাত আদায় করতে পারবেন। এ ছাড়া ঈদগাহের বাইরে পুরো এলাকাজুড়েপ্রায় ৭০ হাজার মানুষ নামাজ আদায় করতে পারবেন।

ঈদ জামাতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মুফতি মোহাম্মদ রুহুল আমিন ইমাম এবং বায়তুল মোকাররম জাতীয় মসজিদের মুয়াজ্জিন ক্বারী মুহাম্মদ হাবিবুর রহমান ক্বারী হিসেবে দায়িত্ব পালন করবেন।
 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত