আত্মবিশ্বাসই বাটলারের সাফল্যের চাবিকাঠি

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ১১:২৭ এএম

এই আইপিএলেই কদিন আগে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে শেষ বলে ছক্কা মেরে সেঞ্চুরি করে রাজস্থান র‌য়্যালসের জয় এনে দিয়েছিলেন জস বাটলার। 
মঙ্গলবার এর চেয়েও কঠিন পরিস্থিতি, আর বেশি রান তাড়া করে ম্যাচ জেতালেন ইংল্যান্ড অধিনায়ক। প্রায় একা হাতে ৬০ বলে অপরাজিত ১০৭ রানের ইনিংস দিয়ে রেকর্ড ২২৪ রান তাড়া করে সফল তিনি। 

কিভাবে এলো এই সাফল্য? বাটলার বলছেন নিজের ওপর বিশ্বাসেই এই সাফল্য। ম্যাচ শেষে সংবাদ সম্মেলেন তিনি বলেছেন, ‘নিজের ওপর বিশ্বাস রাখা, এটাই ছিল এটাই ছিল এই রাতের সাফল্যের আসল চাবিকাঠি। আমি নিজের ছন্দ ফিরে পেতে একটু লড়াই করছিলাম। মাঝে মাঝে হতাশাও আসছিল। তখন নিজেকে প্রশ্ন করেছি। আমি নিজেকে বলেছি, এটা হতেই পারে। লড়াই চালিয়ে যেতে হবে, তবে ছন্দ ফিরে পাওয়া সম্ভব। তবে নিজেকে শান্ত থাকতে হবে। এমনটা পুরো আইপিএল জুড়ে বহু বার হয়েছে। অনেক সময়ে অনেক কিছুই ঘটতে দেখা যায়। তবে নিজেকে শান্ত থাকতে হবে।’

ধোনি-কোহলি যখন অনুপ্রেরণা
সঙ্গে তিনি আরও যোগ করেছেন, ‘ধোনি এবং কোহলির মতো প্লেয়াররা যে ভাবে শেষ পর্যন্ত লড়াই করে এবং নিজেদের প্রতি বিশ্বাস রাখে, আমিও তাই করার চেষ্টা করেছি। এই নিয়ে সাঙ্গাকরা আমাকে অনেক বুঝিয়েছে- সবার ক্যারিয়ারে এমন একটা সময় আসে, যখন হতাশা গ্রাস করে। কিন্তু সবচেয়ে খারাপ বিষয় হবে, যখন তুমি অনুভব করবে যে, লড়াইটা আর করতে পারছো না। এই বিষয়টি নিজের উপর চেপে বসলেই, অকারণে উইকেট হারাতে হবে।’
সাঙ্গাকরার পরামর্শ
এখানেই না থেমে বাটলার আরও বলেছেন, ‘সাঙ্গাকারা (রাজস্থানের মেন্টর) আমাকে বলে যে, তুমি মাঠে থাকো, গতি পরিবর্তন করো। দেখবে ছন্দ খুঁজে পাবে। একটি দুর্দান্ত শটই হয়তো গতি ফিরিয়ে দেবে। গত কয়েক বছরে এটা আমার খেলায় সত্যিই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে। আমি আর হতাশা আসতে দিই না। আমরা যে ভাবে এত বড় রান তাড়া করতে পেরেছি, সেটা বেশ সন্তোষজনক।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত