গুলশানে বারের সামনে চুলোচুলি করা সেই ৩ নারী গ্রেপ্তার

আপডেট : ১৭ এপ্রিল ২০২৪, ০৫:৫৪ পিএম

রাজধানীর গুলশান-২ নম্বরের একটি বারের সামনে মারামারির ঘটনায় তিন নারীকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) দুপুরে ডিবিপ্রধান মোহাম্মদ হারুন অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তার তরুণীরা হলেন  শারমিন আক্তার মিম, নুসরাত আফরিন বৈশাখী ও ফাহিমা ইসলাম।

গত ১৪ এপ্রিল বারের সামনে সাদা পোশাক পরা নারী ও লাল শাড়ি পরা এক নারীর মধ্যে হাতাহাতির একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। এতে দেখা যায়, হাতাহাতির সময় চিৎকার করছিল নারীরা। কয়েকজন পুরুষ তাদেরকে থামানোর চেষ্টা করেও ব্যর্থ হন।

হারুন অর রশীদ বলেন, বারের সামনে কয়েকজন নারীর মধ্যে হাতাহাতির ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এ ঘটনায় ভুক্তভোগী একটি মামলা করেন। পরবর্তীতে ঘটনাস্থলের সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে অভিযুক্ত ৩ নারীকে গ্রেপ্তার করা হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত