ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি লোকসভা আসনের নির্বাচনের কারণে বুধবার (১৭ এপ্রিল) থেকে আগামী শুক্রবার (১৯ এপ্রিল) পর্যন্ত তিন দিন ভারতের ফুলবাড়ি ইমিগ্রেশন বন্ধ থাকবে।
বুধবার জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেট শামা পারভিন স্বাক্ষরিত এক পত্রে এ বন্দর দিয়ে সকল প্রকার কার্যক্রম বন্ধের নির্দেশনা দেওয়া হয়।
এ ছাড়া একই কারণে বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রমসহ ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার বন্ধ ঘোষণা করা হয়েছে। আকস্মিক এ বন্ধের কারণে ঢাকা-কুষ্টিয়াসহ দেশের বিভিন্নস্থান থেকে আসা অর্ধশত পাসপোর্ট যাত্রী ফেরত গেছেন বলে ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা অমৃত অধিকারী জানান। এসব যাত্রীর মধ্যে অনেকে রোগী ও পর্যটক ছিলেন।
বাংলাবান্ধা স্থলবন্দরের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, বুধবার থেকে আগামী ১৯ এপ্রিল পর্যন্ত বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রমসহ ইমিগ্রেশন কার্যক্রম বন্ধ থাকবে। আগামী ২০ এপ্রিল সকাল থেকে সকল কার্যক্রম চালু হবে।
পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা জানান, মঙ্গলবার পাওয়া চিঠিতে জানা গেছে জলপাইগুড়ি জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশনার প্রেক্ষিতে বুধবার থেকে শুক্রবার পর্যন্ত তিন দিন বাংলাবান্ধা স্থলবন্দরের সকল কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। আগামী ২০ এপ্রিল সকাল থেকে সকল কার্যক্রম চালু হবে।
মুশতাককে দিয়ে লেগ স্পিনার খুঁজতে চায় বিসিবি
সবুজ-সুদীপের হ্যাটট্রিকে মেরিনার্সের বিশাল জয়