ফিলিস্তিনের পতাকায় লাথি দিতেই ফাটল বোমা

আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ০৯:১১ পিএম

অধিকৃত পশ্চিম তীরের একটি মহাসড়কের পাশে উড়ছে ফিলিস্তিনি পতাকা। আর তাতে লাথি দিতেই বিস্ফোরণে আহত হলেন এক ইসরায়েলি। সম্প্রতি মালাচেই হাশালোম চৌকির কাছে ৪৫৪ নম্বর রুটে এ ঘটনা ঘটে।  

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, এ ঘটনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, মহাসড়কের পাশে ফিলিস্তিনের একটি পতাকা উড়ছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় আইডিএফের রিজার্ভ সদস্য হিসেবে চিহ্নিত ওই ব্যক্তি গাড়ি থামিয়ে পতাকার পাশে যান।

তিনি পতাকাটিতে লাথি দেন। সঙ্গে সঙ্গে পতাকার সঙ্গে যুক্ত বোমার বিস্ফোরণ ঘটে এবং তিনি আহত হন। ভিডিওটি তার গাড়িতে বসা কেউ একজন করেছেন। স্থানীয় জরুরি পরিষেবা জানিয়েছে, সামান্য আঘাত পাওয়ায় ওই ব্যক্তিকে রাস্তার পাশেই চিকিৎসা দেওয়া হয়। তবে হাসপাতালে নিয়ে যেতে চাইলেও তিনি রাজি হননি।

গত বছরের ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে ঢুকে হামলা চালায় হামাস। এরপর থেকে ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরে গণহত্যা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত