আবারও ‘ডন’ হয়ে আসছেন শাহরুখ

আপডেট : ২৪ এপ্রিল ২০২৪, ০৩:০০ পিএম

তেইশ সালটি ছিল বলিউড বাদশাহ শাহরুখ খানের প্রত্যাবর্তনের বছর। বিরতি কাটিয়ে ফিরেই বাজিমাত করেছেন। একে একে ২ সিনেমা ইতিহাস গড়ে আয় করেছে হাজার কোটি রুপির বেশি। তবে ভক্তদের জন্য দুঃসংবাদও ছিল। যে তিনি আর ডন চরিত্রে অভিনয় করবেন না।

তবে এবার শাহরুখ ভক্তদের জন্য সুখবর, ডন হয়ে আসছেন তিনি। এমনটাই বলছে ভারতীয় গণমাধ্যম কইমই।  

শাহরুখ আসছেন নির্মাতা সুজয় ঘোষের স্পাই থ্রিলার সিনেমা ‘দ্য কিং’- ডন হয়ে। ভারতীয় এই গণমাধ্যম এমনটাই নিশ্চিত করেছে। যেখানে বলা হয়, এই ডন আরও ভয়ংকর রুপ নিয়ে আসছেন।

এই সিনেমায় বড় পর্দায় অভিষেক হতে যাচ্ছে শাহরুখ কন্যা সুহানা খানের। বিগ বাজেটের এই সিনেমাটি নির্মাণ করা হবে ২০০ কোটি রুপি খরচ করে। এমন খবরে ইতোমধ্যেই শাহরুখ ভক্তদের মধ্যে উত্তেজনা শুরু হয়ে গেছে। এটি প্রযোজনা করছে পাঠান নির্মাতা সিদ্ধার্থ আনন্দ এবং গৌরী খানের রেড চিলিস এন্টারটেইনমেন্ট।

এর আগে ফারহান আখতারের ডন ফ্রাঞ্চাইজি থেকে নিজের নাম সরিয়ে নিয়েছেন শাহরুখ। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত