রাজধানীর ভাষানটেক কালভার্ট রোডে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ হওয়া শিশু সুজন (৮) মারা গেছে। এর আগে ঘটনাটিতে মারা গেছেন তার বাবা, মা, বোন ও নানী।
আজ বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১টার দিকে শরীরের ৪৩ শতাংশ দগ্ধ নিয়ে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে শিশুটির মৃত্যু হয়। এই ঘটনায় এখনও হাসপাতালে ভর্তি রয়েছে তার বড় বোন লিজা।
বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভাষানটেকের ঘটনায় দগ্ধ সুজন আজ দুপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তার শরীরের ৪৩ শতাংশ দগ্ধ হয়েছিল। এর আগে তার মা সূর্য বানু (৩০), বাবা লিটন (৪৮), নানী মেহেরুন্নেছা (৮০), বোন লামিয়া (৭) চিকিৎসাধীন মারা গেছে।
তিনি আরও জানান, এই ঘটনায় সুজনের বড় বোন লিজা (১৮) ৩০ শতাংশ দগ্ধ নিয়ে ভর্তি রয়েছে। তাদের অবস্থাও গুরুতর।
এর আগে গত ১২ এপ্রিল ভোর ৪টার দিকে ভাষানটেক নতুন বাজার কালভার্ট রোডের ৪/১৩ নম্বর বাসায় এই দুর্ঘটনা ঘটে। এতে দগ্ধ হন মো. লিটন (৪৮), তার স্ত্রী সূর্য বানু (৩০), তাদের ৩ সন্তান লিজা (১৮), লামিয়া (৭), সুজন (৮) ও লিটনের শাশুড়ি মেহরুন্নেছা (৮০)।
তাদের প্রতিবেশী ভাড়াটিয়া ময়না বেগম জানান, পরিবার নিয়ে কালভার্ট রোডের ২ তলা বাড়িটির নিচ তলায় ভাড়া থাকেতেন লিটন। এলাকাতেই ফার্নিচার ব্যবসা রয়েছে তার। রাতে ওই বাসায় সবাই ঘুমিয়ে ছিলেন। ভোরে লিটন মশার কয়েল জালানোর জন্য দিয়াশলাই জালাতেই আগুনের ঘটনা ঘটে। এতে পরিবারটির ৬ জনই দগ্ধ হন।
তিনি জানান, বাসাটিতে গ্যাস সিলিন্ডার দিয়ে রান্না করতেন তারা। সবাই ধারণা করছেন, সিলিন্ডার থেকে লিকেজের কারণে বাসায় গ্যাস জমে ছিল। মশার কয়েলের জন্য দিয়াশলাই জালাতেই সেই গ্যাস থেকেই এই বিস্ফোরণ ঘটেছে।
গরমে কত কাপ চা খাওয়া উচিত?
আপিল বিভাগে ৩ বিচারপতি নিয়োগ