প্রতীক বরাদ্দের আগেই আ.লীগ প্রার্থীর প্রচার, ইসির শোকজ

আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১১:০৬ পিএম

গাজীপুরের শ্রীপুরে আ.লীগ নেতা উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী হয়ে প্রতীক বরাদ্দের আগেই নিজের ফেসবুক পেজে পছন্দের প্রতীক দিয়ে রঙিন পোস্টার করে প্রচার চালানোর অভিযোগে সেই আ.লীগ নেতাকে কারণ দর্শানোর (শোকজ) চিঠি পাঠিয়েছে সহকারী রিটার্নিং অফিসার। বুধবার (২৪ এপ্রিল) রাতে কারণ দর্শানোর এ চিঠি পাঠানো হয়েছে। আগামী ২৪ ঘন্টার মধ্যে উপযুক্ত কারণ ব্যাখার জন্য বলা হয়েছে শোকজ করা ওই নোটিশে।

বুধবার দুপুরে হুমায়ুন কবির হিমু নামের নিজস্ব ফেসবুক আইডি থেকে নিজের পছন্দের প্রতীক টিউওবয়েল দিয়ে রঙিন পোস্টার করে শেয়ার করা হয়। এরপর এ নিয়ে ব্যাপক সামালোচনা শুরু হয়। নির্বাচনী আচরণ লঙ্ঘনের অভিযোগ উঠে। এ নিয়ে অন্য প্রার্থীরা অসেন্তোষ প্রকাশ করেছেন। তাদের দাবি নিজের আধিপত্য নিশ্চিত করতে ও নির্বাচনে প্রভাব বিস্তার করতেই পছন্দের প্রতীক না পেয়েই আগে ভাগেই প্রচার চালচ্ছেন আ.লীগ নেতা। এটা নির্বাচণী আচরণ বিধি লঙ্ঘন। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। পরে এ বিয়ষটি উপজেলা নির্বাচন সংশ্লিষ্ঠদের নজরে আসলে তারা এ ব্যবস্থা গ্রহন করেন।

হুমায়ুন কবির হিমু উপজেলা আ.লীগের সভাপতি ও  গাজীপুর জেলা আ.লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক। তিনি চলতি ৬ষ্ঠ পর্বের দ্বিতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস-চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য প্রার্থী হয়েছেন।

কর্মী সমর্থকরা জানান বুধবার (২৪ এপ্রিল) দুপুর ১২টার দিকে হুমায়ুন কবির হিমু তার দুটি ফেসবুক আইডিতে তার রঙনি একটি ছবি সংবলিত (টিউওবয়েল) প্রতীকসহ পোস্টার শেয়ার করেন।  তিনি নিজেই তার নামে এ দুটি আইডি ব্যবহার করেন। সেখানেই তিনি পোস্টারের ছবিসহ এ পোস্টটি শেয়ার করেছিলেন। সেই শেয়ার করা পোস্টে তিনি লেখেন আলহামদুলিল্লাহ। ভাইস চেয়ারম্যান পদে দোয়া চাই ভোট চাই।

আর তার শেয়ার করা প্রতীক সংবলিত পোস্টরে লেখা ছিল আমি আপনাদেরই লোক আমাকে ভাইস চেয়ারম্যান পদে টিউওবয়েল মার্কায় ভোট দিয়ে জনগনের সেবা করার সুযোগ দিন।

নির্বাচন অফিস সূত্র বলছে, নির্বাচনে প্রতীর বরাদ্দের আগেই এ প্রচার কার্যক্রমে উপজেলা পরিষদ (নির্বাচনী আচরণ) বিধিমালা ২০১৬ এর বিধি ৫ এর উপবিধি(১) ও বিধি ৫ ক এর উপবিধি (১) সুস্পষ্ট লঙ্ঘন করা হয়েছে। 

সূত্র আরও জানিয়েছে, আগামী দুই মে প্রতীক বরাদ্দ পাবে নির্বাচনে অংশ নেওয়া চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থীরা। যদি একই প্রতীক একাধিক প্রার্থীর পছন্দ থাকে তাহলে লটারির মাধ্যমে প্রতীক বরাদ্দ নিশ্চিত করা হবে।

উপজেলা নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হওয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাছির মোড়ল বলেন, এটা নির্বাচনী আচরণ বিধি স্পষ্ট লঙ্ঘন। তিনি জেষ্ঠ্য রাজনীবিদ তিনি এমনটি করতে পারেন না। শুনেছি নির্বাচন পরিচালনায় সংশ্লিষ্টরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।  

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসার শোভন রাংশা বলেন, নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘনের দায়ে এক প্রার্থীকে শোকজ করা হয়েছে। এ ব্যাপারে (শোকজ নোটিশ) ওই প্রার্থীকে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত