রূপায়ণ সিটি উত্তরায় মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

আপডেট : ২৬ এপ্রিল ২০২৪, ০৯:১৩ পিএম

প্রিমিয়াম মেগাগেটেড কমিউনিটি 'রূপায়ণ সিটি উত্তরায়' অনুষ্ঠিত হল মেডিকেল ক্যাম্প ও স্বাস্থ্য সচেতনতামূলক কমিউনিটি প্রোগ্রাম। শুক্রবার (২৬ এপ্রিল) সকাল ৯টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এই মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। 

আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন, জাপানিজ ম্যানেজমেন্ট দ্বারা পরিচালিত 'শীপ ইন্টারন্যাশনাল হসপিটাল' এর আয়োজনে ও রূপায়ণ সিটি উত্তরার ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট সার্ভিসের জন্য দায়িত্বপ্রাপ্ত এক্সিলেন্স সার্ভিসেস লিঃ (প্রস্তাবিত) এর সহযোগিতায় মেডিকেল ক্যাম্পটি অনুষ্ঠিত হয়।

রূপায়ণ সিটি উত্তরার, রূপায়ণ ম্যাজিস্টিক প্রিমিয়াম কন্ডো (ফেইজ- ৪) এর কমিউনিটি লাউঞ্জ (ব্লক- এ) তে আয়োজিত এই মেডিকেল ক্যাম্পে 'শীপ ইন্টারন্যাশনাল হসপিটাল' এর মেডিসিন, গাইনি ও স্ত্রী রোগ, শিশু রোগ এবং চক্ষু বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসক ‘রূপায়ণ সিটি উত্তরার’ ক্লায়েন্ট ও অধিবাসীদের ফ্রি চিকিৎসাসেবা প্রদান করেন। এই মেডিকেল ক্যাম্পের আওতায় জেনারেল কনসালটেশন, ব্লাড সুগার পরীক্ষা, বি এম আই পরীক্ষা সংক্রান্ত সেবাসমূহ প্রদান করা হয়।

'ব্রেক দ্যা স্কয়ার ফিট স্টোরি' এই দর্শনের মাধ্যমে রূপায়ণ সিটি ব্র্যান্ড, বাংলাদেশের গেটেড কমিউনিটির ধারণাকে দিয়েছে নতুন মাত্রা, যার ফলে রচিত হয়েছে প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি- ‘রূপায়ণ সিটি উত্তরা’। দেশের প্রথম সিটি ব্র্যান্ড রূপায়ণ সিটি তার সম্মানিত ক্লায়েন্টদের সব সময়ই উন্নততর সেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। 

এরই ধারাবাহিকতায় অনুষ্ঠিত হল এই মেডিকেল ক্যাম্প ও পাবলিক অ্যাওয়ারনেস প্রোগ্রাম। ভবিষ্যতেও রূপায়ণ সিটি তার ক্লায়েন্টদের জন্য আরও বিভিন্ন কমিউনিটি এনগেজমেন্টমূলক কর্মকাণ্ডের উদ্যোগ গ্রহণ করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত