যশোরে শিক্ষকের মৃত্যু, চিকিৎসক বলছেন—হিট স্ট্রোকে নয় 

আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০২:৪০ পিএম

যশোরে মাঠে ধান কাটতে গিয়ে অসুস্থ হয়ে আহসান হাবিব (৩৭) নামের এক স্কুলশিক্ষকের মৃত্যু হয়েছে। স্থানীয়দের ধারণা, প্রচণ্ড গরমের কারণে তার মৃত্যু হয়েছে। তবে চিকিৎসকরা এটাকে হিট স্ট্রোক নয় বলে জানিয়েছেন।

তিনি যশোর সদর উপজেলার দেয়াড়া ইউনিয়নের আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের বাণিজ্য বিভাগের সহকারী শিক্ষক। রবিবার (২৮ এপ্রিল) সকাল ৯টার দিকে এ ঘটনা ঘটে।

আমদাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এজেডএম মাসুদ পারভেজ জানান, সকালে মাঠে ধান কাটতে যান শিক্ষক আহসান হাবিব। সেখানে অসুস্থ হয়ে পড়লে সকাল ৯টার দিকে তিনি মোটরসাইকেল চালিয়ে বাড়িতে ফেরেন। এরপর পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালে নিলে সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

যশোর জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হাসিব মোহাম্মদ আলী আহসান জানান, হিটস্ট্রোকে যে ধরনের লক্ষণ থাকে তা ছিল না। এটা সাধারণ স্ট্রোকজনিত মৃত্যু।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত