স্কুলে গিয়ে অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা

আপডেট : ২৯ এপ্রিল ২০২৪, ০৪:২৫ পিএম

দেশজুড়ে চলছে তাপপ্রবাহ। কোথাও মাঝারি, কোথাও তীব্র আবার কোথাও-বা অতি তীব্র। আজ এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়- ৪৩ ডিগ্রি সেলসিয়াস।

এরই মাঝে শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের কথা ভেবে খোলা হয়েছে স্কুল ও কলেজ। তবে এই তীব্র গরমে স্কুরে গিয়ে অসুস্থ হচ্ছে শিক্ষার্থীরা। দেশজুড়ে ছড়িয়ে থাকা আমাদের প্রতিনিধিদের পাঠানো সংবাদ বিশ্লেষণ করে এমন চিত্র উঠে এসেছে।

মুরাদনগর
মুরাদনগরে অসুস্থ হয়েছে একই বিদ্যালয়ের সাত শিক্ষার্থী। তীব্র তাপদাহে কুমিল্লার মুরাদনগর উপজেলার একটি বিদ্যালয়ের সাত শিক্ষার্থী অসুস্থ হয়। আজ সোমবার (২৯ এপ্রিল) দুপুরে উপজেলার তায়মোস বেগম উচ্চ বিদ্যালয়ে এঘটনা ঘটে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিক্ষার্থীদের অসুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।

লোহাগড়া
এদিকে, নড়াইলের লোহাগড়া উপজেলার ইতনা স্কুল অ্যান্ড কলেজে প্রচণ্ড গরমে অন্তত ১৫ জন ছাত্রছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। অসুস্থ ওই শিক্ষার্থীদের চিকিৎসা শেষে অভিভাবকদের মাধ্যমে বাড়িতে পাঠানো হয়েছে। ঘটনার পর জেলা শিক্ষা অফিসারের নির্দেশে একদিনের জন্য ছুটি ঘোষণা করা হয়।

ইতনা স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অনিন্দ কুমার সরকার বিষূটি নিশ্চিত করেন।

কুয়াকাটা
এছাড়া, পটুয়াখালীর কুয়াকাটায় কুয়াকাটা বঙ্গবন্ধু মাধ্যমিক বিদ্যালয়ের দুই শিক্ষার্থী ক্লাস চলাকালীন অতিরিক্ত দাবদাহে বিদ্যুৎ না থাকায় অসুস্থ হয়ে পড়ে।

আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে ষষ্ঠ শ্রেণির ওই শিক্ষার্থীরা অসুস্থ হলে দ্রুত তাদের ক্লাসরুম থেকে বের করে প্রাথমিক চিকিৎসা করা হয়।

ভুঞ‌াপু‌র
ওদিকে, টাঙ্গাইলের ভুঞ‌াপু‌রে প্রচণ্ড গর‌মে আক্রান্ত হ‌য়ে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্থী অসুস্থ‌ হ‌য়ে প‌ড়ে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত