তাপপ্রবাহে অসুস্থ হয়ে হাসপাতালে সোহম

আপডেট : ০১ মে ২০২৪, ০২:১১ পিএম

মালদা-মুশির্দাবাদে প্রচার করতে গিয়ে শনিবার তাপপ্রবাহের শিকার হন অভিনেতা সোহম চক্রবর্তী। অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে কলকাতায় ফিরিয়ে নিয়ে আসা হয় এবং একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।

অভিনেতার সহকারী জানিয়েছেন, আগের থেকে পরিস্থিতি স্থিতিশীল। বলেন, আর এক বা দুদিন হয়তো হাসপাতালে থাকতে হতে পারে সোহমকে। তারপর ছুটি পাবেন। এখনও এ ব্যাপারে চিকিৎসকেরা কিছু জানাননি।

খবর, শুটের পাশাপাশি প্রচারেও ব্যস্ত সোহম। কিন্তু কড়া রোদে সমানে খোলা গাড়িতে চড়ে ঘোরা। প্রার্থীর হয়ে প্রচারে অংশ নেওয়া। একটা সময়ের পরে প্রচণ্ড তাপপ্রবাহে পানিশূন্যতা দেখা দেয় তার শরীরে। সঙ্গে প্রচণ্ড জ্বর। 

সদ্য তিনি ব্যস্ত নতুন একটি সিনেমার শুটিংয়ে। এখানে তার বিপরীতে রয়েছেন পরীমণি, মধুমিতা সরকার। সিনেমার বেশিরভাগ অংশের শুটিং শেষ। তারই ফাঁকে প্রচারে যোগ দিয়েছিলেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত