শুরু হয়েছে দ্বাদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন। এই অধিবেশন চলবে আগামী ৯ মে পর্যন্ত। আজ বৃহস্পতিবার বিকেল ৫টায় অধিবেশন শুরু হয়। এর আগে দ্বাদশ জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের সময়সহ অন্যান্য বিষয় নির্ধারণ করা হয়।
জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির সভাপতি বাংলাদেশ সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এমপি বৈঠকে অংশগ্রহণ করেন। এ ছাড়া বৈঠকে অংশগ্রহণ করেন কমিটির সদস্য বিরোধীদলীয় নেতা জি এম কাদের, আবুল হাসানাত আব্দুল্লাহ, শেখ ফজলুল করিম সেলিম, ওবায়দুল কাদের, রাশেদ খান মেনন, আনিসুল হক, বিরোধীদলীয় উপনেতা আনিসুল ইসলাম মাহমুদ, ডেপুটি স্পিকার মো. শামসুল হক টুকু, ডা. দীপু মনি, চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী এবং এ কে এম রেজাউল করিম তানসেন।
বৈঠকে দ্বাদশ জাতীয় সংসদের ২য় অধিবেশনের কার্যাদি নিষ্পন্নের জন্য সময় বরাদ্দ ও অধিবেশনের স্থায়িত্বকাল নিয়ে আলোচনা করা হয়। শুক্র ও শনিবার ছাড়া প্রতিদিন বিকাল ৫টায় অধিবেশন বসবে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ৩৮টি ও অন্যান্য মন্ত্রীর জন্য ৯০২টি প্রশ্নসহ মোট ৯৪০টি প্রশ্ন পাওয়া গেছে। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৫৬টি এবং প্রস্তাব (সাধারণ) বিধি-১৪৭ এ নোটিশ পাওয়া যায়নি। বেসরকারি বিলের নোটিশ পাওয়া যায়নি। ৪টি সরকারি বিলের কমিটিতে পরীক্ষাধীন ১টি ও সংসদে উত্থাপনের অপেক্ষায় ৩টি।
চা-ডিম-ভাত কি পুনরায় গরম করে খান?
জুতার মধ্যে সোনার বার