কুষ্টিয়ার মিরপুরে ট্রেনে কাটা পড়ে সাহিদুর রহমান (৫৬) নামে পুলিশের এক (এসআই) উপ-পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। নিহত ওই পুলিশ কর্মকর্তা উপজেলার মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে সর্বশেষ কর্মরত ছিলেন।
শুক্রবার (৩ মে) দুপুর দেড় টার দিকে উপজেলার কুর্শা ইউনিয়নের কাটদহচর নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী সূত্রে জানায়, এসআই সাহিদুর রহমান ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি পরিক্ষার দায়িত্ব পালন শেষে তার নিজ মোটরসাইকেল ড্রাইভ করে কর্মস্থল মাজিহাট পুলিশ ক্যাম্পে ফিরছিলেন। এ সময় ঘটনাস্থলের একটি অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ঈশ্বরদী থেকে ছেড়ে আসা দর্শনাগামী একটি মালবাহী ট্রেনের নিচে চলে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলটি দুমড়ে মুচড়ে যায় এবং মোটরসাইকেল চালকের দেহ দুই ভাগ হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পোড়াদহ রেলওয়ে থানার অফিসার ইনচার্জ পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ মৃধা বলেন, ‘শুক্রবার দুপুর দেড়টার দিকে এসআই সাহিদুর রহমান নামে এক পুলিশ কর্মকর্তা ট্রেনে কাটা পড়ে নিহতের সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে রেল পুলিশ।
তিনি আরও বলেন, ‘একজন পুলিশ কর্মকর্তা এমন একটি অরক্ষিত ও অনুমোদনহীন রেলক্রসিং পার হয়ে যাওয়ার সময় কীভাবে এই দুর্ঘটনাটি ঘটেছে তা তদন্ত করে দেখছে রেল পুলিশ’।
মিরপুর ও ইবি সার্কেলের সহকারী পুলিশ সুপার আব্দুল খালেক জানান, ‘গত এক বছর আগে এসআই সাহিদুর মাজিহাট পুলিশ ক্যাম্পের ইনচার্জ হিসেবে কর্মস্থলে যোগদান করেন। তিনি ক্যাম্পের কোয়াটারেই থাকতেন। তার পরিবার পরিজন নিজ গ্রামের বাড়ি নড়াইল সদর উপজেলার ডোয়াতলা গ্রামে বসবাস করেন।
‘ফাঁকা গুলি ছুড়ে’ উপজেলা চেয়ারম্যানকে বদির হুমকি
স্টেশন মাস্টারসহ বরখাস্ত ৩, তদন্তে কমিটি
বরাদ্দের আগেই প্রতীক নিয়ে প্রচারণায় প্রার্থী