পাওয়ার প্লে তে ৪ উইকেট নেই জিম্বাবুয়ের

আপডেট : ০৩ মে ২০২৪, ০৬:৫১ পিএম

টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লে তেই বাংলাদেশ অধিনায়কের সিদ্ধান্তের প্রতিদান দিয়েছেন বোলাররা।

৬ ওভার শেষে ৩৮ রান তুলতেই ৪ উইকেট হারিয়েছে জিম্বাবুয়ে।

দলীয় ৮ রানে ক্রেগ আরভিনকে ফিরিয়ে শুরুটা করেন শেখ মেহেদি। দলীয় ৩৬ রানে পর টানা তিন বলে তিন উইকেট হারিয়ে চাপে পড়ে জিম্বাবুয়ে।

অভিষিক্ত গাম্বিকে ফেরান ১৮ মাস পর জাতীয় দলে ফেরা মোহাম্মদ সাইফউদ্দিন। পরের ওভারের প্রথম বলে রান আউটে কাটা পড়েন  বেনেট (১৬)। দ্বিতীয় বলেই সিকান্দার রাজাকে (০) ফেরান শেখ মেহেদি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত