সালমান খানের বাড়িতে গুলি কাণ্ডে আরও একজন গ্রেপ্তার

আপডেট : ০৭ মে ২০২৪, ০২:০৮ পিএম

বলিউড তারকা সালমানে খানের বাড়ির সামনে গুলিকাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যাক্তির নাম মোহাম্মদ চৌধুরী।  এএনআই-এর রিপোর্ট অনুযায়ী, অভিযুক্তকে রাজস্থান থেকে গ্রেপ্তার করেছে ক্রাইম ব্রাঞ্চ। 

ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রেপ্তারকৃত মোহাম্মদ চৌধুরীকে মুম্বাইয়ে নিয়ে আসা হয়েছে। খুব শিগগিরই তাকে আদালতে তোলা হবে। এই নিয়ে সালমানের বাড়ির সামনে গুলিকাণ্ডে পাঁচজনকে গ্রেপ্তার করা হলো।

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ এক বিবৃতিতে গ্রেপ্তার এবং অভিযুক্তকে মুম্বাইয়ে আনার বিষয়টি স্বীকার করেছে। গ্রেপ্তারকৃত আসামির রিমান্ড চাওয়া হবে বলেও ওই বিবৃতিতে বলা হয়েছে।

গত ১৪ এপ্রিল সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি ছুড়ে দুর্বৃত্তরা। পুলিশের দাবি, মোহাম্মদ চৌধুরী সে সময় ওই দলে ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত