সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে শতভাগ সরকারি মালিকানাধীন প্রতিষ্ঠান ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি)। প্রতিষ্ঠানটিতে তিন ক্যাটাগরির পদে চতুর্থ থেকে ষষ্ঠ গ্রেডে চারজনকে নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ৩১ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান: ঢাকা বাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেড (ঢাকা বিআরটি)।
পদসংখ্যা: ৩টি।
জনবল নিয়োগ: ৪ জন।
১. পদের নাম: ব্যবস্থাপক (আইটি)
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কম্পিউটার বিজ্ঞান/কম্পিউটার ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিকস/সড়ক পরিবহন বিষয়ে কম্পিউটার প্রোগ্রামিংয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।
সিজিপিএ ৫–এর স্কেলে ৩.৫ এবং ৪–এর স্কেলে ২.৫ থাকতে হবে। শিক্ষাজীবনে কোনো তৃতীয় বিভাগ/শ্রেণি গ্রহণযোগ্য নয়।
অভিজ্ঞতা: কমপক্ষে আট বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। সড়ক পরিবহন খাতে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৪০ বছর
মূল বেতন: ৭৯,০০০ টাকা (কোম্পানি গ্রেড–৪)।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য ভাতা দেওয়া হবে।
২. পদের নাম: ব্যক্তিগত কর্মকর্তা
পদসংখ্যা: ১
শিক্ষাগত যোগ্যতা: যেকোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে। এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.০০ থাকতে হবে।
অভিজ্ঞতা:সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
মূল বেতন: ২৫,০০০ টাকা (কোম্পানি গ্রেড-৫)।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য ভাতা দেওয়া হবে।
৩. পদের নাম: অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ২
শিক্ষাগত যোগ্যতা: যে কোন স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস। স্নাতক ডিগ্রিধারীদের অগ্রাধিকার দেওয়া হবে। এসএসসি/এইচএসসি বা সমমান পরীক্ষায় সর্বনিম্ন জিপিএ ২.০০ থাকতে হবে।
অন্যান্য যোগ্যতা: কম্পিউটার চালনায় পারদর্শী। টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ থাকতে হবে।
বয়স: অনূর্ধ্ব ৩০ বছর
মূল বেতন: ২২,০০০ টাকা (কোম্পানি গ্রেড-৬)।
অন্যান্য সুযোগ-সুবিধা: প্রতিষ্ঠানের বিধি মোতাবেক অন্যান্য ভাতা দেওয়া হবে।
বয়স: ১ এপ্রিল ২০২৪ তারিখে প্রার্থীর বয়স উল্লিখিত সীমার মধ্যে থাকতে হবে। তবে বীর মুক্তিযোদ্ধা/শহীদ বীর মুক্তিযোদ্ধার সন্তান ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ ৩২ বছর।
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে ফরম পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য এই লিংকে পাওয়া যাবে।
আবেদন ফি: অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে পরীক্ষার ফি বাবদ ১ নম্বর পদের জন্য ৬০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৬৯ টাকাসহ মোট ৬৬৯ টাকা, ২ নম্বর পদের জন্য ৫০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ৫৮ টাকাসহ মোট ৫৫৮ টাকা এবং ৩ নম্বর পদের জন্য ২০০ টাকা ও টেলিটকের সার্ভিস চার্জ ২৩ টাকাসহ মোট ২২৩ টাকা টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বর থেকে এসএমএসের মাধ্যমে জমা দিতে হবে।
আবেদনের সময়সীমা: ২ মে থেকে ৩১ মে ২০২৪, রাত ১২টা পর্যন্ত।
