বিশ্বের প্রথম দেশ হিসেবে যৌনকর্মীদের শ্রম আইনের আওতায় এনেছে বেলজিয়াম। এখন থেকে দেশটিতে যৌনকর্মীরা মাতৃত্বকালীন ছুটি, অবসরোত্তর ভাতা ও স্বাস্থ্যবিমা পাবেন। ইতিমধ্যে এ সংক্রান্ত একটি আইন পাস হয়েছে দেশটিতে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এ তথ্য জানিয়েছে।
শ্রম আইনের আওতায় অন্যান্য ছুটি ছাড়াও নিয়োগপত্র দেওয়া হবে যৌনকর্মীদের। আইন অনুযায়ী, কোনো ক্লায়েন্টকে যদি যৌনকর্মী ছয়মাসের মধ্যে ১০ বারের বেশি প্রত্যাখ্যান করে তবে সরকারি একজন মধ্যস্থতাকারী সেখানে হস্তক্ষেপ করতে পারবেন। তবে সেই কর্মীকে ছাঁটাই করতে পারবেন না।
বেলজিয়ামের যৌনকর্মীদের ইউনিয়নস ইউটিএসওপিআইয়ের মুখপাত্র ডান বাওয়েন্স বলেন, এই আইন বিশ্বে প্রথম। এই মডেলের মাধ্যমে বেলজিয়াম তুলে ধরছে যৌনকর্মীদের সুরক্ষা কতটা জরুরি। তাদের ব্যাপারে সাধারণ মানুষের দৃষ্টিভঙ্গি যেমনই হোক না কেন সরকার তাদের সুরক্ষা দিতে চায়। আমরা আশা করি অন্যান্য দেশও বিষয়টি অনুধাবন করবে।
২০২২ সালে ইউরোপের প্রথম দেশ হিসেবে স্ব-নিয়োজিত যৌনকর্মকে অপরাধ থেকে দায়মুক্তি দিয়েছিল বেলজিয়াম। এবারের আইনে যৌনকর্মীদের পরিচয় গোপন রাখার বিষয়টিও উল্লেখ করা হয়েছে। এছাড়াও বৈষম্যের আশঙ্কা ছাড়াই অন্য চাকরিতে আবেদনের সুযোগ রয়েছে তাদের জন্য।
চিকেন শর্মা খেয়ে পেটে ব্যথা, বমি ও মৃত্যু