রানওয়েতে আটকে গেল উড়োজাহাজ, বাঁচলেন ১৯১ যাত্রী

আপডেট : ১০ মে ২০২৪, ০৩:১০ পিএম

যান্ত্রিক ত্রুটি নিয়ে এবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট। শুক্রবার (১০ মে) সকাল ৮টা ৪০ মিনিটের দিকে ফ্লাইটটি অবতরণ করে।

জানা গেছে, এয়ার এরাবিয়ার ফ্লাইট জি ৯৫২৬-এ ১৯১ জন যাত্রী ও সাতজন ক্রু ছিল। সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে ফ্লাইটটি চট্টগ্রামে আসছিল। এর মধ্যে সেখানে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। ফ্লাইটের ত্রুটির সংকেত পাঠানো হয় শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের কন্ট্রোল রুমে। এরপর পাইলটের দক্ষতায় নিরাপদে অবতরণ করে ফ্লাইটটি।

এ প্রসঙ্গে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তাসলিম আহমেদ দেশ রূপান্তরকে আজ দুপুরে জানান, হাইড্রলিক প্রেসারজনিত কারণে স্বাভাবিক ল্যান্ড করার পর উড়োজাহাজটি রানওয়েতে আটকে যায়। তবে এর আগে সম্ভাব্য দুর্ঘটনায় ক্ষয়ক্ষতি এড়াতে আমরা যাবতীয় প্রস্তুতি গ্রহণ করি।

তিনি আরও জানান, বিমানটি রানওয়েতে আটকে যাওয়ার পর নির্দিষ্ট স্থানে নিয়ে আসি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত