এপ্রিলে খাদ্যপণ্য মূল্যস্ফীতি বেড়ে ১০.২২ শতাংশ

আপডেট : ১৩ মে ২০২৪, ১১:৪২ পিএম

এপ্রিলে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে ১০ দশমিক ২২ শতাংশে। আজ সোমবার বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) মূল্যস্ফীতির হালনাগাদ তথ্য প্রকাশ করেছে।

হালনাগাদের তথ্য বিশ্লেষণ করে এ চিত্র পাওয়া গেছে। এর আগের মাস মার্চে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ছিল ৯ দশমিক ৮৭ শতাংশ।

এপ্রিলে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি ৩০ বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৩৪ শতাংশে দাঁড়িয়েছে। মার্চে এটি ছিল ৯ দশমিক ৬৪ শতাংশ। তবে খাদ্যবহির্ভূত পণ্যের মূল্যস্ফীতি গত মার্চের তুলনায় এপ্রিলে সাত বেসিস পয়েন্ট কমে ৯ দশমিক ৭৪ শতাংশ দাঁড়িয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত