চিংড়ি মাছ পরিস্কারে মানতে হবে যে নিয়ম

আপডেট : ১৫ মে ২০২৪, ০৩:১০ পিএম

চিংড়ি মাছ খেতে কে না ভালোবাসে? ভোজনরসিক বাঙালি চিংড়ি মাছ পেলে আর কিছুই চায় না। মালাইকারি হোক কিংবা ভর্তা, চিংড়ির যে কোনও পদ দিয়েই পেট ভরে খেয়ে উঠতে পারে বাঙালি।

এই মাছের অনেক উপকারিতাও রয়েছে। ক্যালোরি, প্রোটিন, সেলেনিয়াম, আয়রন, ফসফরাস, নিয়াসিন, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, ভিটামিন বি১২, আয়োডিনের মতো পুষ্টিগুণে সম্পন্ন চিংড়ি মাছ।

সুস্বাদু হলেও চিংড়ি রান্না করা খুব ঝামেলা হয়ে থাকে। কারণ এটি পরিষ্কার করা সহজ কাজ নয়। আবার অনেকে জানেন না, কীভাবে পরিষ্কার করতে হয়। না জেনে অনেকে চিংড়ির কালো শিরা ফেলেন না, আর সেখানেই হয় বিপত্তি। আসলে চিংড়ির মাছের খোলসের নীচে, এই কালো শিরায় শরীরের নানা বর্জ্য জমা থাকে। যা, ভাল করে পরিষ্কার করে না খেলে, ভয়ানক অ্যালার্জির সমস্যা হয়ে পারে। সেই সঙ্গে হতে পারে শরীরের অন্যান্য ক্ষতি। 

কী কী ক্ষতি হতে পারে? 

চিকিৎসকদের মতে, এই শিরা সহ চিংড়ি খেলে পেটে বদহজমের সমস্যা হতে পারে। এছাড়া শরীরের প্রদাহ, শ্বাসনালীর পেশি সংকোচন, রক্তনালি ফুলে যাওয়ার মতো সমস্যা হতে পারে। সেই সঙ্গে মস্তিষ্কেও রক্তে পৌঁছানোর পরিমাণ কমতে থাকে এবং হদযন্ত্রে রক্ত পৌঁছায় না। গলা ধরে যাওয়া, নিঃশ্বাস নিতে সমস্যা হওয়ার পাশাপাশি ব্যক্তির মৃত্যু পর্যন্ত হতে পারে।

চিংড়িতে রয়েছে আর্জিনিন কাইনেজ, ট্রোপোমায়সিনের মতো বেশ কয়েকটি অ্যালার্জির যৌগ। এর ফলে এটি খেলে, কিছু মানুষের ত্বকের প্রদাহ, চোখের সমস্যা, শ্বাসকষ্ট হতে পারে। 

তবে চিকিৎসকেরা বলছেন যদি আপনার চিংড়িতে অ্যালার্জি না থাকে, সেক্ষেত্রে সমস্যা কম হতে পারে। তবে মাছ পরিষ্কার করার সময়ই এই শিরা বাদ দেওয়া সবচেয়ে ভাল। এছাড়া কোনও কিছুই অনেক বেশি বা কম খাওয়া ভাল না। তাই আপনার জন্য চিংড়ি কতটা ঠিক, তা জানতে পরামর্শ করুন চিকিৎসকের সঙ্গে।    

চিংড়ি পরিষ্কারের নিয়ম

তবে, এটি পরিষ্কার করার কিছু সহজ উপায় রয়েছে, যা মেনে চললে আপনি সহজেই বাড়িতে চিংড়ি রান্না করে খেতে পারবেন। সবার আগে আপনাকে তাজা চিংড়ি বেছে নেওয়া জানতে হবে।

চিংড়ির খোসা ছাড়ানোর জন্য এক হাতে চিংড়ি ও অন্য হাতে লেজ ধরুন। আলতোভাবে মোচড় দিন। লেজ টান দিন। এবার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তবে ধুতে ধুতে বেশি পিচ্ছিল করে ফেলবেন না। 

চিংড়ি পরিষ্কার করার সময় অবশ্যই এর শিরাগুলো অপসারণ করতে হবে। এগুলো মানুষের জন্য ক্ষতিকারক। অনেক সময় এগুলো গুরুতর অ্যালার্জি বা অসুস্থতার কারণ হতে পারে। খোসা অপসারণের সময়ই চিংড়ির শিরাটি পরিষ্কার করে ফেলতে হবে। এজন্য একটি ধারালো ছুরি নিতে হবে। এরপর শিরা বের করে ফেলে দিতে হবে। মনে রাখবেন যে, শিরাটি অপসারণের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। কারণ এটি চিংড়ির স্বাদ এবং গঠনকে প্রভাবিত করতে পারে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত