ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের ক্লিনিক্যাল রিসার্চ টিম ‘সেরা ক্লিনিক্যাল রিসার্চ টিম’ হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পেয়েছে। ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত বিশ্বের সর্ববৃহৎ কার্ডিওলজি কনফারেন্সে বিশ্বের অন্যতম ইউরোপভিত্তিক বহুজাতিক গবেষণা সংস্থা সিইআরসি (ইউরোপিয়ান কার্ডিওভাস্কুলার রিসার্চ সেন্টার) এই স্বীকৃতি দিয়েছে।
কনফারেন্সে আনুষ্ঠানিকভাবে এই টিমের প্রধান অধ্যাপক ফজিলা-তুন-নেসা মালিকের হাতে গত ১৫ মে এই সম্মাননা তুলে দেওয়া হয়। বৃহস্পতিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বীকৃতির এ তথ্য জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিশ্বের আরও কয়েকটি দেশের সঙ্গে এশিয়া মহাদেশের মধ্যে শুধু বাংলাদেশই এই সম্মাননা পেয়েছে। হৃদরোগ চিকিৎসা গবেষণার ক্ষেত্রে এ ধরনের অর্জন বাংলাদেশের জন্য বিরাট সম্মান ও গৌরবের বিষয়।
শাকিব খানের সঙ্গে আমার বিয়ে ভেঙে যাবে উনি কিভাবে জানে?
দেশবরেণ্য সাংবাদিক জিয়াউল হককে স্মরণ বিএসপিএর