১৯৯৮ সালে স্কুলে যাওয়ার পথে নিখোঁজ হয়েছিলেন ১৯ বছর বয়সী ওমর বিন ওমরান। পরিবারের সদস্যরা ধরে নিয়েছিলেন মারা গেছে সে। অবশেষে ২৬ বছর পর তার সন্ধান পাওয়া গেল। তবে বিস্ময়কর বিষয় হলো, বন্দি ওমরকে পাওয়া গেল প্রতিবেশীর বাড়িতে। ঘটনাটি আলজেরিয়ার ডিজেলফা শহরের।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, প্রতিবেশীর বাড়িতে বন্দি থাকা ওমরের নিজের বাড়ি সেখান থেকে মাত্র ২০০ মিটার দূরে। অথচ এতগুলো বছর কেউ জানতেও পারেনি তিনি সেখানে আছেন।
১৯৯০ সালে আলজেরিয়ার গৃহযুদ্ধের সময় নিখোঁজ হন ওমর। সম্প্রতি ওমরের ভাই সোশ্যাল মিডিয়ায় ভাইকে খুঁজে না পাওয়ার বিষয়ে একটি পোস্ট দিয়েছিলেন। এর কয়েক দিনের মধ্যেই খোঁজ পাওয়া যায় ওমরের।
তার প্রতিবেশী ২৬ বছর ধরে নিজের বাড়িতেই বন্দি করে রেখেছিলেন। ২৬ বছর বন্দি থাকার পর তার বয়স এখন ৪৫ বছর। উদ্ধার হওয়ার পর ওমর পুলিশকে জানিয়েছেন, তিনি কারও কাছে সাহায্য চাইতে পারেননি। কারণ ওই প্রতিবেশী তাকে কোনো ‘যাদুমন্ত্রে’ বশ করে রেখেছিলেন।
অপহরণের অভিযোগে ওমরের প্রতিবেশীকে গ্রেপ্তার করা হয়েছে। ৬১ বছর বয়সী ওই ব্যক্তি এল গুয়েদিদ শহরে পাহারাদারের কাজ করতেন। এ ঘটনার তদন্ত করছে আলজেরিয়ার পুলিশ।
মা লাইফ সাপোর্টে, কথা রাখতে ঢাকায় মোনালি
কুকি-চিনের নারী শাখার প্রধান সমন্বয়ক গ্রেপ্তার