কারওয়ান বাজারে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

আপডেট : ১৮ মে ২০২৪, ১০:৫৩ এএম

রাজধানীর কারওয়ান বাজারের হোটেল লা ভিঞ্চির পাশে কাঁচা বাজারে আগুন লেগেছে। শনিবার (১৮ মে) সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম আগুনের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাজধানীর কারওয়ান বাজারের কাঁচাবাজারে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট। প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর এখনো জানা যায়নি।

 
×
সর্বশেষ সর্বাধিক পঠিত