ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কার, একচেটিয়া সিন্ডিকেট প্রথা বিলোপ এবং মুঠোফোনের উন্মুক্ত আমদানির সুযোগ সৃষ্টির দাবিতে রাজধানীর কারওয়ান বাজারে বিক্ষোভ করেছেন মুঠোফোন ব্যবসায়ীরা। এসময় তারা সার্ক ফোয়ারা মোড়ে সড়ক অবরোধ করে রাখেন। এতে ওই সড়ক দিয়ে চলাচলকারী মানুষেরা চরম ভোগান্তিতে পরেছেন।
বুধবার সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের দিকে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এরপর তারা সড়কে কিছু কাঠ ও বাঁশের টুকরা জড়ো করে আগুন ধরিয়ে স্লোগান দিতে শুরু করেন। সেখানে তাঁরা যানবাহন ভাঙচুর করছেন বলেও জানা গেছে।
অবরোধের কারণে সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে বলে জানিয়েছেন পুলিশের তেজগাঁও অঞ্চলের সহকারী কমিশনার (এসি) মোহাম্মদ আক্কাছ আলী। তিনি বলেন, মুঠোফোন ব্যবসায়ীরা সার্ক ফোয়ারা মোড়ে অবরোধ করার কারণে যান চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে।
বিস্তারিত ভিডিওতে…
