কারওয়ান বাজারে সড়ক অবরোধ করলেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা 

আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১১:৪৭ এএম

রাজধানীর কারওয়ানবাজার মোড়ে সড়ক অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করছেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। বুধবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় তারা কারওয়ানবাজার এলাকার সড়ক অবরোধ করেন। 

আন্দোলনরত কর্মীরা বলেন, আমরা সবাই ৪ থেকে ৬ লাখ টাকা দিয়ে ভিসা পেয়েও যেতে পারিনি। আমাদের কষ্টের শেষ নেই। আমরা সুদে টাকা নিয়েছি।

এসময় তারা ৩ দফা দাবি জানান— ২০২৪ এর ৩১ মে যারা যেতে পারেনি সবাইকে নিয়ে যেতে হবে, যাদের ভিসা হয়েছে, তাদেরকে সমান অধিকার দিয়ে নিয়ে যেতে হবে ও ফেব্রুয়ারির ২০ তারিখের মধ্যে নিয়ে যেতে হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত