গাজা যুদ্ধ শেষ করে ইসরায়েলকে একটি ‘পরিপূর্ণ বিজয়’ এনে দিতে গাজার হামাস প্রধান ইয়াহইয়া সিনওয়ারকে হত্যা করতে চায় যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম মিডলইস্ট আইকে এমনটাই বলেছেন কয়েকজন মার্কিন কর্মকর্তা।
শনিবার প্রকাশিত এ খবরে বলা হয়েছে, নাম প্রকাশ না করার শর্তে বর্তমান ও সাবেক কয়েকজন মার্কিন কর্মকর্তা মিডলইস্ট আইকে বলেছেন- সিনওয়ারকে খোঁজার জন্য বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করছে যুক্তরাষ্ট্র। তারা মনে করছে, ৬১ বছর বয়সী সিনওয়ার গাজার নিচে গভীর সুড়ঙ্গে লুকিয়ে রয়েছেন।
মিডিয়ার সাথে কথা বলার অনুমতি না থাকায় নাম প্রকাশ না করার শর্তে একজন মার্কিন কর্মকর্তা বলেছেন, বাইডেন প্রশাসন এখন ধারণা করছে সিনওয়ার মিসরের সিনাই উপত্যকায় লুকিয়ে রয়েছেন। তবে তিনি সেখান থেকে লেবানন বা সিরিয়ায় পালিয়ে যেতে পারেন।
তবে হোয়াইট হাউস মিডলইস্ট আইকে জানিয়েছে, মার্কিন কেন্দ্রীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ সপ্তাহের শুরুতে জানিয়েছেন, তিনি সিনওয়ার সম্পর্কে গোয়েন্দা তথ্যের বিষয়ে মন্তব্য করবেন না।
বর্তমান ও সাবেক কর্মকর্তারা বিশেষ কোনো গোয়েন্দা তথ্য উল্লেখ করেননি। তবে বলেছেন, মার্কিন গোয়েন্দাবাহিনী সিনওয়ারের সর্বশেষ অবস্থান সম্পর্কে তথ্যের ব্যাপারে পিছিয়ে রয়েছে।
